ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শার্শার নাভারণে পানিতে ভেসে উঠলো শিশুর মরদেহ

যশোরের শার্শা উপজেলার নাভারণ দক্ষিন বুরুজ বাগান এলাকার একটি পুকুর থেকে শিহাব হোসেন(৭)নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার(১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নাভারণ দক্ষিন বুরুজ বাগান এলাকায় এই ঘটনা ঘটে। শিশু শিহাব দক্ষিন বুরুজ বাগান গ্রামের রুহুল কুদ্দুস মন্টু’র

ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায় শিহাব। সন্ধ্যা হয়েগেলেও সে বাড়িতে আসেনি। আমরা তাকে চারিদিকে খুজতে

থাকি। সন্ধ্যা ৭টার পর এলাকাবাসী পুকুরে ভাসতে দেখে তার লাশ। স্থানীয়রা পুকুর থেকে লাশটি পাড়ে তোলে।

ads
ads
ads

Our Facebook Page

↑